1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজ ঃ প্রথম দিন বার্তা পেয়েছেন ৪৩৫ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজ ঃ প্রথম দিন বার্তা পেয়েছেন ৪৩৫ জন

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৪১৩ বার

নওগাঁয় করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম নওগাঁ সদর হাসপাতালসহ জেলার অন্য ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জেলা প্রশাসক মোঃ হারুনÑঅর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, সাবেক এমপি ও জেলা আ’লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আতম আব্দুল্লাহেল বাকীসহ অন্যরা টিকার দ্বিতয়ি ডোজ গ্রহণ করেন।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন টিকা’র দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য প্রথম দিনে জেলার ৪৩৫ জনকে স্ব স্ব মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। এই খুদে বার্তা প্রাপ্ত ব্যক্তিরা প্রথম দিনে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন। এদিকে সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে গত ৭ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৯৬ হাজার ৬শ ৭৯ জন কোভিড-১৯ প্রতিরোধে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৯ হাজার ৫শ ৪০ জন পুরুষ এবং ৩৭ হাজার ১শ ৩৯ জন মহিলা।

জেলায় উপজেলাভিত্তিক টিকার প্রথম ডোজ গ্রহণকারী ব্যক্তির সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১৯ হাজার ৫শ ৪২ জন, রানীনগর উপজেলায় ৫ হাজার ৫০ জন, আত্রাই উপজেলায় ৭ হাজার ১শ ৮৪ জন, মহাদেবপুর উপজেলায় ৯ হাজার ৯শ ২৯ জন, মান্দা উপজেলায় ৯ হাজার ৮শ ২৪ জন, বদলগাছি উপজেলায় ৬ হাজার ৮শ ৪৯ জন, পত্নীতলা উপজেলায় ১০ হাজার ৩শ ৫৩ জন, ধামইরহাট উপজেলায় ৭ হাজার ৪শ ৩৫ জন, নিয়ামতপুর উপজেলায় ৭ হাজার ৫শ ৭ জন, সাপাহার উপজেলায় ৮ হাজার ২শ ৭৮ জন এবং পোরশা উপজেলায় ৪ হাজার ৭শ ২৮ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net