1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিল মীরসরাই উপজেলা ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিল মীরসরাই উপজেলা ছাত্রলীগ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২২১ বার

মীরসরাই উপজেলায় বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। তবে করোনা মহামারিতে লকডাউনের কারণে যানবাহন বন্ধ থাকায় কৃষি শ্রমিক সংকটে পড়েছেন এখানকার কৃষকরা। এজন্য সময় পেরিয়ে গেলেও পাকা ধান ঘরে তুলতে পারছেনা তারা। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়িয়েছে মীরসরাই উপজেলা ছাত্রলীগের নেতামর্কীরা।

রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর এলাকার কৃষক সিরাজ দৌলার ৩ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের ৩০-৩৫ জন নেতাকর্মী অংশ নেয়।

এসময় মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান, একরামুল হক সোহেল, জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, সদস্য রিফাত হোসেন সাদ্দাম সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, করোনা মহামারিতে কৃষকরা যখন তাদের পাকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ। আমরা কৃষক সিরাজ দৌলার তিন বিঘা জমির ধান কেটে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লেগেছে।

রানা আরও বলেন, উত্তর জেলা ছাত্রলীগের নির্দেশ ক্রমে ও মীরসরাইয়ে আগামীর কর্ণধার মাহবুব রহমান রুহেলের পরামর্শে আমরা কৃষকের পাশে দাড়িয়েছি। এছাড়াও উপজেলার কোন কৃষক যদি ধান কাটতে শ্রমিক সংকটে পড়ে উপজেলা ছাত্রলীগকে খবর দিলে আমরা তাদের সবাত্মক সহযোগিতা করবো।

সিরাজ দৌলা বলেন, দুঃসময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার পাকা ধান কেটে দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net