1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে হতদরিদ্রদের মাঝে ইফতার ও কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন যুবলীগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

খুটাখালীতে হতদরিদ্রদের মাঝে ইফতার ও কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন যুবলীগ

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৯৩ বার

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দুই কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে ইউনিয়ন যুবলীগ।
এদিন বিকেলে হতদরিদ্রদের মাঝে ইফতার ও মাক্স বিতরন করা হয়।

সোমবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদ ও সাধারন সম্পাদক কাউছার উদ্দীন কছিরের নির্দেশে ইউনিয়ন যুবলীগ আহবায়ক তৌহিদুল ইসলাম মিটুর নেতৃত্বে
এলাকার ৪ নং ওয়ার্ডের কৃষক জয়নাল ও জাফর আলমের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা।

লকডাউনে আর্থিকভাবে বিপর্যস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন করতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে এই কার্যক্রমে অংশ নেন তারা।

পাকা ধান কাটার উপযুক্ত সময় এখন হলেও আর্থিক সংকটে বেশি মজুরিতে শ্রমিক দিয়ে ধান কাটতে হিমশিম খাচ্ছে কৃষকরা।

এমন অবস্থায় ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ায় আবেগাপ্লুত উপকারভোগী এ দুই কৃষক।

খুটাখালী ইউনিয়ন যুবলীগ আহবায়ক তৈাহিদুল ইসলাম মিটু বলেন, মহামারী করোনাকালীন লকডাউনে আর্থিক সংকটে পড়েছে কৃষকরা। এমন সময় শ্রমিকের মজুরি বেশি হওয়ায় জমির ফসল ঘরে তুলতে পারছেনা ফলে নষ্ট হচ্ছে অনেকের ফসল।

সে সব কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়ন করতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে উপজেলা যুবলীগের ধারাবাহিক কার্যক্রমের আজ দুই অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

একইদিন বিকেলে বাজারস্থ বিউটি সুপার মার্কেট চত্বরে পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের ইফতার বিতরণ করছে ইউনিয়ন যুবলীগ।

উপজেলা যুবলীগ সভাপতি, সাধারন সম্পাদকের নিদের্শনা মোতাবেক গরীব অসহায় রোজাদারদের মাঝে ইফতার ও মাক্স বিতরণ করা হয়।

এ সময় খুটাখালী বাজারে হতদরিদ্র, পথচারী, রিক্সা ও ভ্যান চালকদের মাঝে এই ইফতার প্রদান করেন।

খুটাখালী ইউনিয়ন যুবলীগ আহবায়ক তৌহিদুল ইসলাম মিটু জানান, হতদরিদ্র এবং পথচারী রোজাদারদের মাঝে ইফতার ও মাক্স বিতরণ করেছি।
করোনা মহামারির কারনে অসহায় রোজাদারদের হাতে হাতে ইফতার পৌঁছে দিয়েছি।
যারা রোজা রেখে ইফতার করার সামর্থ্য নেই তাদের ইফতার প্রদান করছি।

ইউনিয়ন যুবলীগ সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়াশিম আকরাম জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে শতাধিক অসহায় রোজাদারদের ইফতার বিতরণ করেছি। আগামীতে এই প্রচেষ্টা অব্যহত থাকবে।

ইফতার বিতরণ কর্মসূচিতে ইউনিয়ন যুবলীগ যুগ্ন আহবায়ক ইমরান খাঁনের সঞ্চালনায় চকরিয়া উপজেলা যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক কাউছার উদ্দীন কছির বক্তব্য রাখেন।

এসময় খুটাখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক বাহাদুর হক, উপজেলা যুবলীগ যুগ্ন সাধারন সম্পাদক শফিউল আজম,অর্থ সম্পাদক আজিজুল হক,ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগ যুগ্ন আহবায়ক হাসানুল হক আদর, খুটাখালী ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য যথাক্রমে আক্তার কামাল, মিজান কাইসার আকাশ, মুফিজুর রহমান, মাহবুবুল হাসান সাকিব, নুরুল আমিন,গিয়াস উদ্দিন সরোয়ার কামাল, আরফাতুল ইসলাম, সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল, ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, যুবলীগ নেতা নজরুল ইসলাম, নিজাম উদ্দিন, বেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা তারেক উদ্দিন জয় প্রমুখ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net