1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় চেকপোস্টে পুলিশের নীরব অবস্থান ॥ ঢিলেঢালা লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

গাইবান্ধায় চেকপোস্টে পুলিশের নীরব অবস্থান ॥ ঢিলেঢালা লকডাউন

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৩২ বার

গাইবান্ধার গ্রামাঞ্চলের হাট-বাজারে লকডাউনের বিধি নিষেধের কোন বালাই নেই। আগের মতই মানুষে সরগরম হাট-বাজারগুলো। গ্রামের রাস্তাগুলোতেও মানুষ ও বিভিন্ন যানবাহনের অবাধ চলাচল।

লকডাউনের ৮ম দিনে শিথিলতার সুযোগে নির্দেশনা অমান্য করে গাইবান্ধা শহরের অধিকাংশ দোকানপাটের একাংশের শার্টার খুলে ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা চলছে।

শহরে লোক সমাগম ঘোরাফেরা ও ক্রেতাদের ভীড় বেড়েছে। এভাবেই চলছে গাইবান্ধা জেলা শহরের সান্দারপট্টি, কাচারী বাজার, স্টেশন রোড, বড় মসজিদ মোড়, সার্কুলার রোড, পিকে বিশ্বাস রোড, পুরাতন ও নতুন ব্রীজ সংলগ্ন এলাকা, বাস-টার্মিনাল এলাকা। বিশেষ করে স্টেশন রোডের ইসলাম প্লাজা ও সান্দারপট্টি এই প্রবণতা সবচেয়ে বেশী।

ফলে শহরের রাস্তায় পথচারী ও যানবাহন অবাধে চলাচল করছে। এমনকি মোড়ে মোড়ে যানজটেরও সৃষ্টি হয়। এছাড়া চেকপোস্টগুলোতে পুলিশ সদস্যদের অবস্থান থাকলেও তৎপরতার অভাব পরিলক্ষিত হয়। তবে নির্দেশনা প্রতিপালনে জেলা ও উপজেলা সদরগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net