1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছে রোগীরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছে রোগীরা

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪৪৫ বার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি।

চিকিৎসকদের কর্মবিরতিতে করোনাকালীন এ সময়ে চিকিৎসা নিতে আসা হাসপাতালের রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

বহিরাগতরা ক্যাম্পাসে এসে হামলা করেছে এমন অভিযোগ এনে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আজ বুধবার সকাল থেকে কোনও ধরনের ঘোষণা ছাড়াই তারা এ কর্মবিরতি পালন করছেন।

গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত হয়েছে পাঁচ জন।

ছাত্রলীগের দুই পক্ষের মূল অংশের নেতৃত্বে আছে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।অন্য অংশটির নেতৃত্বে আছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
মূলত নওফেলের অনুসারীরা বহিরাগতদের চমেক ক্যাম্পাসে এনে হামলা করেছে এমন অভিযোগ এনেছেন আ জ ম নাছিরের অনুসারীরা।

ইন্টার্ন ডাক্তারদের সমস্যা সমাধানে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের নেতাদের সাথে বৈঠক হলেও এতে কোনো সুরাহা হয়নি।

তিনঘণ্টাব্যাপী এই বৈঠক চলে। বৈঠকে কোনো সুরহা না হওয়ায় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

চমেক হাসপাতালের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম শিমুল বলেন, সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ইন্টার্ন ডাক্তার আহত হন। এর জের ধরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। এর সুষ্টু বিচার ও মিমাংসা না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, শিক্ষক সমতির প্রতিনিধি ও, পুলিশের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net