1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় হেফাজতের দুই সমর্থক দুই দিনের রিমান্ডে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

ডেমরায় হেফাজতের দুই সমর্থক দুই দিনের রিমান্ডে

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩২৯ বার

রাজধানীর ডেমরা থানায় হেফাজত ইসলামের দুই সমর্থক দুই দিনের রিমান্ডে রয়েছেন বলে জানা গেছে। সোমবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠানো হলে ওইদিন বিকালে আদালত তাদের বিরুদ্ধে এ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার দিবাগত রাতে ঢাকার জুরাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- কদমতলী থানা এলাকার বাগানবাড়ী ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চিত্রাকোট গ্রামের মৃত ইউনুস আলী বেপারীর ছেলে মো. আসলাম সাইফী (৩৫) ও একই থানা এলাকার আল আক্সা জামে মসজিদ ইমাম ও খতিব নাটোরের গুরুদাসপুর থানার পোয়ালশুরা পাটপাড়া গ্রামের মো. ওসমান গনির ছেলে ক্বারী মাওলানা মাসুদুর রহমান ওরফে জিয়াউর রহমান (৩৮)। বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন প্রকার সরকারবিরোধী উস্কানিমূলক ও অবমাননাকারী স্লোগান দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, যান চলাচল বন্ধ করে ভাঙচুর, অগ্নি সংযোগ, পুলিশের সরকারি কাজে বাধাসহ পুলিশকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমন করে সাধারণ ও গুরুতর জখম করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে গত ২৮ মার্চ রাতে ডেমরা থানায় গ্রেফতার ৬ জন হেফাজত সমর্থকসহ অজ্ঞাত ১০০-/১৫০০ জন দুস্কিৃতিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মামলার কদন্তকারী কর্মকর্তা ও ডেমরা থানার এসআই মো. সেলিম মিয়া বলেন, এর আগে গত ২২ মার্চ ওই ঘটনায় জড়িত সন্দেহভাজন গ্রেফতার ডেমরার মধূবাগ বাইতুন নাজাত তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক মো. আলামিন (৪৩) ও মো. ওসমান গনি মানিকে (৪৭) তিন দিনের রিমান্ড শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় এ পর্যন্ত ১৩ জন হেফাজতে ইসলামের সমর্থক গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net