ঢাকা   ০২:২৭:১৩ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্ধর্ষ ডাকাতি : নগদসহ ২২ লাখ টাকার মালামাল লুট

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫৭৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার তিতাসে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের সেলিম মোল্লার চকের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে টাকা, সোনার গয়না ও মালামাল লুট করে নিয়ে যায়।

গৃহকর্তা সেলিম মোল্লার ভাষ্য অনুযায়ী, ৭-৮জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত প্রথমে আমার বাবা-মার রুমে ডুকে পরে তাদেরকে হাত পাঁ বেঁধে আমার রুমে ডুকে আমাকে এবং আমার স্ত্রীকে অস্ত্রের মুখে নগদ প্রায় ১০ লাখ টাকা, ৬ লাখ টাকার গয়না, ৬ লাখ টাকার স্টক এ রাখা সিগারেট ও ২টি মুঠোফোনসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে ডাকাতরা যাওয়ার সময় একটি রামদা ফেলে যান। এবং সেলিম মোল্লার পরিবারকে হুমকি দিয়ে যায় যদি কোন ব্যবস্থা নেয়, তাহলে কঠিন পরিনতি হবে। তবে নিউজ লেখা আগ পযন্ত এবিষয়ে কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি