1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিবারের দাবি অপহৃত, মেয়ে বলছে স্বেচ্ছায় এসেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

পরিবারের দাবি অপহৃত, মেয়ে বলছে স্বেচ্ছায় এসেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৫৮৪ বার

গাইবান্ধায় বেশ কয়েক দিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমে স্কুলছাত্রীর অপহৃত নামে শিরোনাম সংবাদ প্রকাশিত হচ্ছে। স্কুল ছাত্রীর দাবি উক্ত প্রকাশিত সংবাদ গুলো উদ্দেশ্যপ্রনোদিতভাবে তার পরিবারের সদস্যরা করাচ্ছেন।

এরই মধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমে সিয়ামনির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে সিয়ামনি বলেন .আমাকে কেউ অপহরণ করেনি। আমি এক জন সাবালিকা মেয়ে আমার বোঝার ক্ষমতা হয়েছে। আমার পরিবারের লোকজন আমাকে বোঝা মনে করত। সব সময় খারাপ আচরণ করত। অন্য ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেওয়া চেষ্টা করছেন। চার বছর প্রেম করার পর আমার ভালোবাসার মানুষ মেহেদী হাসান সিয়ামের সাথে স্বেচ্ছায় এসে আমি বিয়ে করছি। সিয়ামের পরিবারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। এগুলো না করার অনুরোধ জানান তিনি।

উপরোক্ত কথা গুলো স্কুলছাত্রী সিয়ামনির। তিন মিনিট ঊনচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও আমাদের গাইবান্ধা পেজে অলি আহাদ নামে এক ব্যক্তি পোষ্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে সিয়ামনি আরো বলেন, আমার পরিবার তো দোয়া করবে না । আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমি আগামী দিন গুলো দুই জনে ভালোভাবে কাটতে পারি।

এদিকে স্কুল ছাত্রী সিয়ামনি অপহৃত হয়েছে মর্মে, গাইবান্ধা সদর থানায় সিয়ামনির ভগ্নিপতি মোঃ আল আমিন গত ১৫ এপ্রিল রাতে একটি সাধারণ ডায়েরী করেন, যাহার নং ৭৯৮ ।

পরবর্তীতে সদর থানায় একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়। এরপর ১৮ এপ্রিল রোববার রাতে থানার ওসি মাহফুজার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে স্কুল ছাত্রী উম্মে হাবিবা সিয়ামনিকে তিনদিন পর পলাশবাড়ী পৌরসভার জামালপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় বাবলা মিয়া নামে এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় আজ সোমবার তথাকথিত অপহৃতাকে আদালতে হাজির করে এবং তার জবাববন্দি গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net