ঢাকা   ০২:১৭:২০ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি অসহায়রা

কুমিল্লা প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৮১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছে চার শতাধিক পরিবার। বৃহস্পতিবার বিকাল চারটায় কুমিল্লা নগরীর তিনটি স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানিয়েছেন এ ধারা অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর খাদ্য উপহারের প্রথম ধাপে নগরীর নগরীর চকবাজার, টমসমব্রীজ ও মোগলটুলীতে ১৫০ জন, ঈদগা এলাকায় ১৫০ জন মিলে মোট ৩‘শ জন অসহায়কে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া এক‘শ জন বীরমুক্তিযোদ্ধাদের বাসায় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পাঠানো হয়। করোনায় আয় উপার্জন কমে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ জন। তাদের জন্য খাদ্য উপহার পাঠিয়েছন প্রধানমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পৌঁছে যায় অসহায়দের মাঝে। বৃহস্পতিবার বেলা ৪ টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দিয়েছেন অসহায় মানুষদের হাতে।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রথম ধাপে ৩শ জন অসহায় মানুষ ও ১শ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দিয়েছি। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি