1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরুড়ার শিশু তানিম ৫ দিন পরে দাউদকান্দি থেকে উদ্ধার ও অপহরণকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বরুড়ার শিশু তানিম ৫ দিন পরে দাউদকান্দি থেকে উদ্ধার ও অপহরণকারী আটক

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৪৭ বার

অপহরণের ৫ দিন পরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপর থেকে বরুড়ার ৫ম শ্রেণির ছাত্র শিশু আদিত্য তানিমকে (১১) উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য আবু ইউছুফকে আটক করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, অপহরণকারী নোয়াখালী জেলার শেনবাগ উপজেলার ঠনারপাড় খায়ের মেম্বার বাড়ির ইসমাইল মিয়ার ছেলে।

ঘটনার সুত্র জানা যায়, বরুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড পুরান কাদবার আনোয়ার হোসেনের ছেলে মোঃ তানিম হোসেন(১১) গত ১৮ এপ্রিল রবিবার বরুড়া পৌরসদরের চান্দিনা রোড হতে হারিয়ে যায়। বহু খোজাখুজি শেষে বরুড়া থানায় তাহার পরিবারের পক্ষ হতে সাধারণ ডায়রী করেছিল।

অপহরণকারীর চক্র ২২ এপ্রিল তানিমের কাকা সুলতান আহম্মেদকে কল করে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবী করলে দিতে রাজি হয়েছিল। তারা বরুড়া থানা পুলিশকে ব্যাপারটি অবহিত করে। পরে বরুড়া থানা পুলিশ অভিযান করে কুমিল্লার দাউদকান্দি থেকে তানিমকে উদ্ধার করে।

এই বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, শিশু উদ্ধারের ঘটনায় অপহরণকারীর বিরুদ্ধে ২৩ এপ্রিল বরুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net