1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর শ্রমিক হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএলএফে’র - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

বাঁশখালীর শ্রমিক হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএলএফে’র

চট্টগ্রাম প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩২৯ বার

বাঁশখালীতে বিদুৎকেন্দ্রে শ্রমিক বিক্ষোভে পুলিশের গুলিতে পাঁচজন শ্রমিক নিহত সহ অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেন বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ। বিএলএফ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সৈয়দ রবিউল হক শিমুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বিএলএফ’র চট্টগ্রাম মহানগর সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিএলএফ’র জেলা সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিনের সঞ্চালনায় বিএলএফ অফিসে শনিবার দুপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএলএফ মহানগর সিনিয়র সহ-সভাপতি নুরুল আফসার তৌহিদ, মহানগর কমিটির লিগ্যাল এডভাইজার গোলাম মাওলা মুরাদ, জেলা সভাপতি মোঃ মোস্তফা, জেলা সহ-সভাপতি এম এ জব্বার খান, ইয়াছিন মিয়াজি, আবুল ফয়েজ, মোঃ ইউসুফ, মহানগর যুব কমিটির সভাপতি মোঃ নুর আলম, সাধারণ সম্পাদক মোঃ জাবেদ, চৌধুরী, মোঃ হাসান, মোঃ সিরাজ, সাত্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বাঁশখালী এস আলম গ্রুপের বিদুৎ কেন্দ্রে ইফতার ও নামাযের সময় বরাদ্দ সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ শ্রমিকদের উপর পুলিশের নির্বিচার গুলির ঘটনার তীব্র নিন্দা জানান। বক্তারা অবিলম্বে এই নির্মম ঘটনার বিচার বিভাগীয়, তদন্ত, আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে জোর দাবি জানান। অন্যথায় চট্টগ্রাম থেকে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করা হয়। সমাবেশে বক্তারা বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রের পুলিশের গুলিতে নিহত এবং আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোক সপ্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। আন্দোলনরত শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে বিএলএফ নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের সকল দাবী মেনে নেয়ার জন্য জোর দাবী জানান এবং শ্রমিকদের সকল আন্দোলন সংগ্রামের সাথে একাত্বতা ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net