1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ সীমান্তে ভারতীয় নারীর অবৈধ প্রবেশ বৈঠকে বিএস এফের কাছে হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সীমান্তে ভারতীয় নারীর অবৈধ প্রবেশ বৈঠকে বিএস এফের কাছে হস্তান্তর

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৩৭ বার

ছাগল খুঁজতে এসে ময়না বিবি (৩৫) নামের ভারতীয় এক নারী বাংলাদেশে এলে তাকে আটক করেন (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি। ভারতের কুচবিহার জেলার সীমান্তবর্তী নো-ম্যান্স ল্যান্ডে তার বাড়ি। ছাগল খুঁজতে ভুলবশত বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করে বলে দাবি করেছেন ময়না বিবি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খালিশাকোটাল সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়।

শুক্রবার ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
ওই সীমান্ত এলাকার দায়িত্বে থাকা লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানে সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ময়না বিবি বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে খালিশাকোটাল গ্রামে অবৈধভাবে প্রবেশ করলে বালারহাট বিওপির টহল দল তাকে আটক করেন। আটকের পর জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার বসকোটাল গ্রামের তফুর উদ্দিনের মেয়ে। তাদের বাড়ি কাঁটাতারের বেড়ার বাইরে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে। ছাগল খুঁজতে ভুলক্রমে বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করেছেন।

পরে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৫ এর ২ এস সাব-পিলারের পাশে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে ভারতের বসকোটাল বিওপির বিএসএফ সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদুল আলম জানান, এ ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদলিপি ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্টের কাছে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net