1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরলো -১২ জন বাংলাদেশি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরলো -১২ জন বাংলাদেশি

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২০৬ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া শিক্ষার্থী-সহ ১২ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছেন। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে বুড়িমারী চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা দেশে ফিরেন। শুক্রবার ৩০ এপ্রিল দুপুর ১২টায় ভারতে আটকে পড়া শিক্ষার্থীসহ ১২ জন বাংলাদেশি কে বুড়িমারীতে বিশেষ ব্যবস্থায় কোয়ারিন্টিনে রাখা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়ার হোসন। বুড়িমারী ইমিগ্রেশন সুত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর দিয়ে গত ৩দিনে বৃহস্পতিবার ২৯ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত দুই দেশের ১৬ জন যাত্রী পারাপার হয়েছেন। এদের মধ্যে ৪ ভারতীয় নাগরিক অনুমতি নিয়ে ভারতে প্রবেশ করেন।

বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতের আটকে পড়া ১২ বাংলাদেশি নাগরিকরা বুড়িমারী চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। এদের মধ্যে দার্জিলিং থেকে আসা ঢাকার ৬ শিক্ষার্থী ও চট্রগ্রামের ৩ জন ও রংপুর হারাগাছ এলাকার ৩ জন রয়েছেন। তাদের কে পাটগ্রাম উপজেলা প্রসাশন বুড়িমারী স্থলবন্দরের আবাসিক হোটেলে সামটাইম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুড়িমারীতে আটকে পড়া যাত্রী জাহিদুল ইসলাম জানান, ভারতে চিকিৎসার জন্য গিয়ে সে খানে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা না নিয়ে ফিরত এসেছি। কিন্তু বুড়িমারীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন আমার ৩ জনের পক্ষে থাকা সম্ভব না। হাতে টাকা পায়সাও নেই কিভাবে ১৪ দিন থাকব।

আমাদের হোম কোয়ারেন্টিনে দেওয়া অনুরোধ করছি। বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ আনোয়ার হোসন জানান, যারা ভারতে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েছে শুধু তারাই কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতি নিয়ে দেশে ফিরছেন। এছাড়া সে সব পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক বুড়িমারী কয়েকটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে তিনি জানান।

বুড়িমারী স্থল বন্দরের স্বাস্থ্য উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাসেল আহম্মেদ জানান, ভারত থেকে আসা বাংলাদেশেী যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট ও শরীরের তাপমাত্রা, ঠান্ডা, কাশি ও এলার্জিজনিত বিষয়গুলো আছে কিনা তা যাচাই করে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net