1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাওলানা শফিক উদ্দিন দ্বীনে ইসলামের বহুমুখী খেদমত করে গেছেন : হেফাজত আমীর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

মাওলানা শফিক উদ্দিন দ্বীনে ইসলামের বহুমুখী খেদমত করে গেছেন : হেফাজত আমীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬০৮ বার

কে এম ইউছুফ : হেফাজতের যুগ্মমহাসচিব ও খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা শফিক উদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) শোকবার্তায় আমীরে হেফাজত বলেন- মাওলানা শফিক উদ্দিন দেশের একজন আলেম ও ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ছিলেন। এছাড়াও তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। তাঁর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।

আল্লামা বাবুনগরী বলেন, তিনি ছাত্র জীবন থেকে মৃত্যু অবধি ইসলামি আন্দোলনের একজন নিবেদিত প্রাণ সৈনিক ছিলেন। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সারা বাংলাদেশে চষে বেড়িয়েছেন। ইসলামি আন্দোলনে তাঁর অপরিসীম ত্যাগ অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রগতি, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে উলামায়ে কেরাম ও দ্বীনদার বুদ্ধিজীবিদের সমন্বিত ধারা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাওলানা শফিক উদ্দিন।

আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন- মহান প্রভুর দরবারে আমি দু’আ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন, এবং তাঁর সকল ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন।

উল্লেখ্য, ইসলামি রাজনীতিক মাওলানা শফিক উদ্দিন গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net