1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় 'ইয়ুথ এসেম্বলি' যুবসংগঠনের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

মাগুরায় ‘ইয়ুথ এসেম্বলি’ যুবসংগঠনের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৭০ বার

মাগুরায় করোনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুবকদের নিয়ে গড়ে ওঠা যুব সংগঠন ‘ইয়ুথ এসেম্বলি’ মাগুরা জেলা ইউনিটের পক্ষে থেকে মাস্ক বিতরন করা হয়েছে। ২৫ এপ্রিল রবিবার সকাল ১১ টার দিকে শ্রীপুর –মাগুরা সড়কের খামার পাড়া- -টুপিপাড়ার এম ওহাব মার্কেট এলাকার ওয়েভ ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এই মাস্ক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা ইয়ুথ এসেম্বলির আহ্বায়ক আব্দুর রশিদ মোল্যার সভাপতিত্বে মাস্ক বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের রেসপন্স প্রকল্পের মাগুরা জেলা সমন্বয়কারী মোঃ ওসমান গণি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ সাইফুল্লাহ, আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক সাংবাদিক জাহিদুল ইসলাম জুয়েল, সাংবাদিক লেনিন জাফর। অতিথিরা
সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরন ও তাদেরকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর ইয়ুথ এসেম্বলির যুগ্ন আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মিতালী সুলতানা, মোছাঃ শামীমা সুলতানা, মোঃ আল-আমিন গাজী, মোঃ শাহিন বিশ্বাস, রুমন হোসেন,হৃদয় মোল্যাসহ আরো অনেকে।

মাস্ক বিতরন অনুষ্টান সম্পর্কে শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন বলেন, করোনা মহামারীতে আমাদের সচেতনতা বৃদ্ধি খুবই জরুরি। সচেতনা বৃদ্ধির জন্য আজকে ইয়ুথ এসেম্বলির পক্ষ থেকে বিনামূল্যে যে মাস্ক বিতরন করা হচ্ছে এটা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের সাথে থাকতে পেরে খুবই আনন্দিত, আমি এরকম সুন্দর আয়োজন করার জন্য মাগুরা ইয়ূথ এসেম্বলির সকল কোলা-কৌশুলিকে ধন্যবাদ জানাই। সকলকে মাস্ক পড়ার অনুরোধ জানাই।

মাস্ক বিতরনের ভুয়সী প্রশংসা করে বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ সাইফুল্লাহ তার বক্তব্যে বলেন, ইয়ুথ এসেম্বলির পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন করাকে সাধুবাদ জানাই। বর্তমানে ৫০% মানুষের মাঝেও করোনা সচেতনা লক্ষ্য করা যাচ্ছেনা। এই অবস্থায় এরকম সুন্দর অনুষ্ঠান অবশ্যই মানুষের সচেতনা বৃদ্ধি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ।

এছাড়াও ওয়েব ফাউন্ডেশন মাগুরা জেলা সমন্বয়কারী মোঃ ওসমান গণি বলেন, ইয়ুথ এসেম্বলি হলো যুবকদের একটি প্লাটফ্রম। এখানে সমাজের যে কোন বিষয়ে এই তরুন যুবকরা আগ্রহের সাথে অংশ গ্রহণ করে থাকে। তাদের আজকের মাস্ক বিতরন অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই। এবং এরকম সকল কার্যক্রম পরিচালনার জন্য ওয়েব ফাউন্ডেশন এর পক্ষ থেকে সব সময় তাদেরকে যে কোন পরামর্শ ও সহায়তা করা হবে।

অনুষ্ঠানের আয়োজক ইয়ুথ এসেম্বলি শ্রীপুর শাখার আহ্বায়ক আব্দুর রশিদ জানান, বর্তমান করোনার প্রভাব অনেক বেড়ে যাওয়ায় সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে। অনেক সাধারন মানুষ এখনো মাস্ক পড়তে অনীহা প্রকাশ করে যা আমাদের স্বাস্থ্যের জন্য ব্যাপক হুমকি। আমরা ইয়ূথ পরিবারের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিনামূল্যে মাস্ক বিতরন করছি এবং আমাদের হাতে বহুমুখী সামাজিক কার্যক্রম রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আরো এগিয়ে নিয়ে যাবো বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net