1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৪৪ বার

মাগুরায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলো জেলা যুবলীগ। ২৭ এপ্রিল মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার সত্যপুর গ্রামে জেলা যুবলীগ নেতাকর্মীরা দুইজন কৃষকের ২ বিঘা জমির ধান কাটায় অংশ নেয়। সকাল ৭ টায় সদর উপজেলার সত্যপুর গ্রামের দরিদ্র কৃষক পলাশ মিয়ার ১ বিঘা ও একই গ্রামের কৃষক শাহজাহান মিয়ার ১ বিঘা জমিসহ মোট ২ বিঘা জমির ধান কেটে দেন তারা।

এতে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান,যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, যুবলীগ নেতা পাভেল খান, উজ্জল, সোহেল রানা, আরিফুর রহমান স্বাক্ষর, মেহেদী হাসান মিশরসহ অর্ধ-শতাধিক নেতাকর্মী নেয় ।
দরিদ্র কৃষক পলাশ ও শাহজাহান জানান, করোনা কালিন সময়ে মজুরের দাম বেশি হওয়া শ্রমিক এনে ধান কাটা তাদের পক্ষে বেশ কষ্টসাধ্য ছিল। জেলা যুবলীগ নেতাকর্মীরা উদ্যোগী হয়ে আমাদের জমির ধান কেটে দেয়ায় আমরা খুব উপকৃত হয়েছি।

জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, করোনার এই মহামারীতে শ্রমিক সংকটের কারণে জেলার কৃষকরা ধান কাটতে অসুবিধায় পড়েছেন । সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ‘বাঁচাও কৃষক বাঁচাও দেশ’ এই শ্লোগানকে ধারণ করে, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে আমরা কৃষকের পাশে দাঁিড়য়েছি । আমাদের নেতাকর্মীরা আজ মঙ্গলবার সদরের সত্যপুর গ্রামের দুই দরিদ্র কৃষকের ধান কাটতে সহযোগিতা করেছে। খুব সকালে উঠে আমাদের কর্মীরা এ গ্রামে এসে কৃষকের সাথে ধান কাটার কাজ করছে । আগামীদিনে জেলার কৃষকদের সহযোগিতা করার জন্য জেলা যুবলীগের কর্মীদের এ কাজ অব্যাহত থাকবে ।

উল্লেখ্য, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায় করোনা মহামারীতে জেলা যুবলীগের নেতৃত্বে গঠিত হটলাইন টিমের মাধ্যমে করোনা আক্রান্ত রোগী,দুংস্থ,অসহায় মানুষের খাদ্য বিতরণ করছে । এর পাশপাশি জেলায় নানা মানবিক কাজে অংশ নিচ্ছে জেলা যুবলীগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net