1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিনা'র কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

মাগুরায় বিনা’র কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২২৮ বার

মাগুরায় বিনা উদ্ভাবিত তেলবীজ জাতীয় ফসল সমূহের পরিচিতি , চাষাবাদ পদ্ধতি, ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে ।
২৮এপ্রিল বুধবার দুপুরে মাগুরা বিনা উপকেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেফাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিনার গবেষণা পরিচালক ড. মোঃ আব্দুল মালেক।

বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ রোকাইয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক। মাগুরার বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ তানভীর আবিরসহ আরো অনেকে।

বক্তারা তেল জাতীয় ফষল সরিষা, চিনা বাদাম, তিল, সয়াবিন উৎপাদন বৃদ্ধির লক্ষে এ সকল ফষল চাষ পদ্ধতি, ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষন বিষয়ে আলোচনা করেন
তেল বীজ জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে ও মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫০জন কৃষাণ ও কৃষানী অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net