1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটি ভরাটকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় বুড়িচং এ আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ

মাটি ভরাটকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় বুড়িচং এ আহত ৪

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৫৬ বার

কুমিল্লার বুড়িচং উপজেলার লড়িবাগ গ্রামে মাটি ভরাট ও পূর্ব বিরোধের জের ধরে মো: মানিক মিয়া (৪৫) ও তার পরিবারের ৪ সদস্যকে একই বাড়ির মোঃ সিদ্দিকুর রহমান(৫০)সহ ৬-৭জন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মানিক মিয়া তার রান্না ঘরের পাশে অবস্থান করে এ সময় প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান তার লোকজন নিয়ে এ হামলা চালিয়ে ৪ জনকে আহত করে। আহতদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত মানিক মিয়া অভিযোগ করে জানায়, জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মানিক মিয়া (৪৫) এর সাথে একই বাড়ির মৃত আব্দুর ছোবহানের ছেলে সিদ্দিকুর রহমানের সঙ্গে পূর্ব বিরোধ চলে আসছে। গত রোববার দুপুর ২টায় তার বসতঘরের পিছনে সিদ্দিকুর রহমান মাটি ভরাটের কাজ করছে। এ সময় মানিক মিয়া মাটি ভরাটের কাজ বন্ধ করে দেন। সোমবার ইফতারের পর সন্ধ্যা সাড়ে ৭টায় মানিক মিয়া তার রান্নাঘরে বসা ছিলেন। এ সময় আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবির সিদ্দিকুর রহমানের নেতৃত্বে, ৬-৭জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। বাড়ি-ঘর ভাংচুর করে। তাদের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে মানিক মিয়াসহ তার পরিবারের ৪জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

এসময় তাদের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতরা, মো: মানিক মিয়া (৪৫), তার স্ত্রী মাহেনুর আক্তার (৩৫), জান্নাত (১৮) ও শাহাদাত ইসলাম (১২) ।

এ ঘটনায়, মঙ্গলবার দুপুরে ৬ জনকে নামীয় এবং অজ্ঞাত ৩-৪জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। অভিযুক্তরা হলোঃ মৃত আব্দুস সোবহানের ছেলে সিদ্দিকুর রহমান, মৃত আব্দুর রশিদের ছেলে মো: হুমায়ুন (৫৫), সিদ্দিকুর রহমানের মেয়ে বকুল আক্তার (৪০), সোমা আক্তার (২৫), আখিঁ আক্তার ও সানিয়া

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net