1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে করিম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

রাউজানে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে করিম

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪০৮ বার

চট্টগ্রামের রাউজানে আধুনিক কম্বাইন্ড হারভেস্টর মেশিন দিয়ে ধান কেটে দিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভুর্তুকী মূলে কৃষক পর্যায়ে সরবরাহকৃত কম্বাইন হারভেস্টার দ্বারা বোরো শস্য কর্তন কর্মসূচীর উদ্বোধন শেষে চালকের আসনে বসে ১৯০ কানি জমির ধান কেটে দেন তিনি। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে কৃষকদের উদ্দেশ্যে বলেন, রাউজানে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। জমির মালিকরা যদি চাষাবাদ না করে খালি রাখে, তোমরা চাষাবাদ করে ফেলবে। চাষাবাদ নিশ্চিত করতে জমির মালিক কে সেটা না দেখে যেখানে খালি জমি সেখানে চাষাবাদ করার জন্য উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান তিনি। উপজেলা কৃষি অফিসের সূত্র মতে, এবার বোরো মৌসুমে রাউজানে ৫৪০ হেক্টর জমিতে হাইব্রীড এবং ৪২১০ হেক্টর জমিতে উফসি ধানের চাষ করা হয়। এসব ধান কাটার জন্য ২৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের একটি কম্বাইন্ড হারভেস্টর ধান কাটার মেশিন ক্রয় কর হয়েছে। কম্বাইন্ড হারভেস্টর ধান কাটার মেশিনটি ক্রয়ের জন্য কৃষক বিশুর কাছ থেকে নেওয়া হয়েছে ১২ লাক্ষ টাকা। অবশিষ্ট ১২ লক্ষ ৫০ হাজার টাকা ভুর্তকি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ, ইউপি চেয়ারম্যান ভুপেষ বড়–য়া, ওসি আবদুল্লাহ আল হারুন, চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ, রোকন উদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net