ঢাকা   ১০:০৩:০৯ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

লকডাউনের খবরেই ফের অস্থির নিত্যপণ্য বাজার

এম আর আমিন,চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৬২৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম বিভিন্ন বাজারে মানুষের ঢল লকডাউনের দিনগুলোতে যেন ঘরের বাইরে আসতে না হয় সেজন্য আগাম নিত্যপণ্য কিনেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ সুযোগ নিয়েই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে সাতদিন লকডাউন হচ্ছে দেশ। এই একটি খবরেই ফের অস্থির নিত্যপণ্য বাজার।

এদিকে পাইকারি বাজার খাতুনগঞ্জে রোজার আগে সিন্ডিকেটের কারসাজিতে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে অধিক মুনাফার নেশায় মাতোয়ারা হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। এমনটাই অভিযোগ তুলেছেন সাধারণ ক্রেতারা। এদিকে লকডাউনও সামনে রোজার ক্রেতারা বেশি পণ্য কিনে মজুদ করায় দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের।

এপ্রিলের শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। অথচ দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে উত্তাপ ছড়াতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে। ভোজ্য তেল, চাল, চিনি, খেঁজুর, ডাল, ছোলা, গুঁড়া দুধ সবকিছুই বিক্রি হচ্ছে বাড়তি দামে। ভোজ্যতেল বিক্রিতে সরকার দাম নির্ধারণ করে দিলেও তা আমলে নিচ্ছে না কেউই। সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিলেও সেদিকে কর্ণপাত করছেন না কোন ব্যবসায়ী। পণ্যের দাম নিয়ন্ত্রণে কোন কার্যকরী পদক্ষেপ এখনো চোখে পড়েনি।

খুচরা বাজারে নিত্যপণ্যের বাড়তি দাম থাকায় নগরীর বিভিন্ন স্পটে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকে পণ্য কিনতে মানুষের উপচে পড়া ভিড়। টিসিবির চট্টগ্রাম অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ বলেন, নগরীতে ২৩টি স্পটে টিসিবির নিত্যপণ্য বিক্রি করা হয়ছে।

বাজার মনিটরিংয়ের বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, লকডাউন বা অন্য কোনো অজুহাতে পণ্যের দাম বেশি নেওয়ার সুযোগ নেই। আমরা বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। অনিয়ম পেলেই আইনি ব্যবস্হা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি