1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউন না মানায় ৭ পরিবহন ও ১০ দোকানদারকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

লকডাউন না মানায় ৭ পরিবহন ও ১০ দোকানদারকে জরিমানা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৪৪ বার

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে লকডাউন শুরু হলেও শেরপুরে তেমন একটা প্রভাব পড়েনি বললেই চলে। সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে আজ সোমবার (৫ এপ্রিল) সকালে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই মানুষের ভিড় দেখা গেছে জেলা শহর ছাড়াও উপজেলার রাস্তাঘাটে ও দোকানপাটে।

গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছেন কর্মস্থলমুখী অসংখ্য যাত্রী। সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে না অনেক ক্ষেত্রেই। লকডাউন কার্যকর করতে রোববার থেকে জেলা ও উপজেলা প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও মাইকে প্রচারনা চালাচ্ছেন। মাঠে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের কড়া নজরদারি।

লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা না মানায় শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ৪ দোকানদারসহ মাস্ক না পড়ায় একজনকে ৩২শ টাকা, সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ ৬ দোকানদারকে ২২শ টাকা জরিমানা করেছেন। ট্রাফিক বিভাগও ৬টি বাস ও একটি মাইক্রোবাসকে জরিমানা করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রিকশা, সিএনজি ও মোটরসাইকেলের সংখ্যা। এ ছাড়া রাস্তাঘাটে জনসমাগমও দেখা গেছে। জেলা এবং উপজেলা শহর সর্বত্রই চিত্রটা প্রায় একইরকম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net