ঢাকা   ০৩:১৮:৪১ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটের হাতীবান্ধায় পুর্ব শত্রুতার জেরধরে সংঘর্ষে আহত-৩

লাভলু শেখ লালমনিরহাট থেকে।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝল এলাকায় ২ পরিবারের মাঝে পুর্ব শত্রুতার জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাতেই হাতীবান্ধা থানায় মামলা করেছে আক্রান্তের শিকার নয়ন তারা (৩২) নামের ওই মহিলা।

এলাকাবাসী ও মামলার বিবরন সুত্রে জানাগেছে, রোববার ১৩ এপ্রিল বিকাল ৪টার দিকে ওই উপজেলার আমঝল নামক গ্রামের মোঃ আমির হোসেন এর সাথে একই গ্রামের মোঃ মতিয়ার রহমানের একটি মিথ্যা ধর্ষণ মামলাকে কেন্দ্র করে বিবাদ চলছিল যার মামলা নং-১১তাং-১০/০১/২১ যাহা এখনও আদালত বিচারাধীন রয়েছে। সেই ঘটনার জের ধরে কোন প্রকার উসকানি ছাড়াই আমির হোসেন ও তার লোকজন উক্ত মতিয়ার রহমানের বাড়িতে হামলা চালালে বাড়ীতে কেও না থাকায় উক্ত মতিয়ারের স্ত্রী মোছাঃ নয়ন তারা উরফে আয়শা (৩২)কে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। এ সময় তার আর্ত্নচিৎকারে আশেপাশে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আরো ২জন আহত হলেও তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে হাসপাতালে জরুরী বিভাগ থেকে জানা গেছে।
এ ঘটনায় আহত নয়নতারা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করে।

হাতীবান্ধা থানার ওসি মোঃ এরশাদুল আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সর্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি