ঢাকা   ০১:১১:০৮ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে খেলতে গিয়ে একই গ্রামে ২শিশুর মৃত্যু

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৫২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের হাতীবান্ধায় এক ঘন্টার ব্যবধানে একই গ্রামে পানিতে ডুবে ও সড়ক দূর্ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ২টি ঘটে। পানিতে ডুবে মৃত্যু ইয়াসিন আরাফাত (৫) ওই গ্রামের হাফিজার রহমান লিটনের পুত্র আর সড়ক দুর্ঘটনায় নিহত মাহিন (৫) একই এলাকার হাফিজুল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানান, ওই এলাকায় সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে হাফিজার রহমান লিটনের পুত্র ইয়াসিন আরাফাত (৫)’র মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে পার্শ্ববতী হাফিজুল ইসলামের দুই পুত্র মাহিন (৫) ও ফাহিম (১০) বাড়ির পাশে রাস্তায় সাইকেল নিয়ে খেলতে গিয়ে ট্রলির নিচে মাহিনের মৃত্যু ঘটে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল ২টি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি