1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমাইয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

লালমাইয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩০৭ বার

কুমিল্লার লালমাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেল নামে এক স্ব-মিল শ্রমিককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। সে উপজেলার মেহেরকুল দৌলতপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতপুর বাজারের পাশে জয়কামতা সড়কে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর জয়কামতায় আবদুল খালেকের ছেলে প্রবাসী শিমুল, রাস্তায় সাইকেল চালানোর কারণে স্থানীয় ২/৩ জন যুবকের সাথে মারামারি করে। এই ঘটনা জিজ্ঞাস করতে গেলে তর্কবিতর্কে সংঘর্ষ বাঁধে, এসময় শিমুল ও শাকিল সোহেলকে মারধর করে। সাথে থাকা জয়কামতা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে রিপন তাকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সোহেলের পরিবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। বর্তমানে সোহেল চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্ত্রী মোসম্মৎ শিরিনা আক্তার বলেন, আমার স্বামী কি অপরাধ ছিলো অন্যায় এর প্রতিবাদ করতে গিয়ে আমার স্বামীকে ছুরিকাহত করে আমি এর সঠিক বিচার চাই গরিব অসহায় পরিবার এখন আমাদের কি হবে আমার স্বামীর কিছু হলে কে আমাদের দেখবে।

কুমিল্লা টাওয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামরুল হাসান জানান, হাসপাতালে আসার পর রোগির শরীরে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।
এব্যাপারে সোহেলের ভাই রুবেল বাদী হয়ে শুক্রবার ১৬ এপ্রিল লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ূব বলেন কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি, ঘটনা তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net