ঢাকা   ০২:২৭:০১ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শরণখোলায় হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৪৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক পাচারকারীরা হচ্ছে, উপজেলার বুকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের পুত্র আলীরাজ হোসেন (২০) ও মোঃ ইসমাইল হাওলাদারের পুত্র রেজাউল হাওলাদার (২২)।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের পিলের রাস্তায় আগে থেকে ওৎ পেতে থাকে। রাত ২টার দিকে ওই দুই পাচারকারী বিক্রীর জন্য একটি মোটরসাইকেলে করে হরিণের মাংস নিয়ে যওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এব্যপারে একটি মামলা দায়ের করে মাংস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা হরিণের মাংস শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ভাই তরিকুল ইসলাম তারেকের বলে আটককৃতরা স্বীকারোক্তি দিয়েছে বলে ওসি জানান। মাংসগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি