1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 

শ্রীনগরে ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

অাব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৬৪৮ বার

শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার উমপাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে লিটন মাদবর (৪৮) নামে এক ফল ব্যবসায়ীর মরদেহ
উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ লাশটি উদ্ধার
করে। লিটন মাদবর শ্রীনগরের বালাশুর বাগান বাড়ির মৃত মালেক মাদবরের পুত্র। সে ভোরে
বাড়ি থেকে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে ঢাকায় রওনা দেন ফল আনতে। তবে তার
মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে মহাসড়কের উমপাড়ায় রাস্তার পাশে মরদেহটি
পরে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা আরো বলেন, ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মাঝে মধ্যেই
মাছের গাড়িতে ডাকাতি করাসহ একটি চক্র অটো-সিএনজির যাত্রীদের জিম্মী
টাকা পয়সা হাতিয়ে নেয়ার মত ঘটনা ঘটে আসছে বলেও জানান তারা। ফল
ব্যবসায়ীর লিটন মাদবরের পরিবার সূত্রে জানা গেছে, ফল আনতে ভোরেই ঘর থেকে
বাহির তিনি বের হন। সকালের দিকে ষোলঘর এলাকা থেকে লিটন মাদবরের মরদেহ
উদ্ধারের খবর শুনতে পান।

এব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, খবর পেয়ে
মরদেহটি উদ্ধার করা হয়। ময়না তদন্ত না করার জন্য নিহতের পরিবার আবেদন করেন। পরে
উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net