কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম ::
দেশের মিঠাপানির একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ হালদা নদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত নদীতে অভিযানকালে১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন।
জানা যায়, ডিম ছাড়ার মৌসুম হওয়ায় নদীর এঅঞ্চলে আসতে শুরু করেছে মা মাছ। চোরা শিকারীরাও মা মাছ শিকারে বেশ তৎপর। তবে বসে নেই উপজেলা প্রশাসন।
সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে হালদা সংশ্লিষ্ট যেকোনো কর্মসম্পাদনে তিক্ষ্ম নজর রেখেছেন ইউএনও রুহুল আমিন।
এদিকে হালদাজুড়ে ডিম আহরণকারীরা অপেক্ষায় রয়েছে মা মাছ ডিম ছাড়বে’ এমন আশায়। ডিম সংরক্ষণ ও ফুটানোর কূপগুলো পরিচ্ছন্ন করা সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে দেখা যায় সরেজমিনে।