1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩১শয্যা হাসপাতালে ডায়রিয়া রোগী ৩০জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

৩১শয্যা হাসপাতালে ডায়রিয়া রোগী ৩০জন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৮৩ বার

বাগেরহাট জেলার, শরণখোলায় ব্যাপকহারে দেখা দিয়েছে ডায়রিয়া। নামে ৫০শয্যা হলেও ৩১শয্যার সুবিধা সম্বলিত এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে শুধু ডায়রিয়া রোগীই ভর্তি আছে ৩০ জন। ডায়রিয়া ওয়ার্ডে রোগীতে ঠাঁসা। জায়গা সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডসহ বারান্দায় ঠাঁই নিয়েছে অনেক রোগী। জনবল, শয্যাসহ নানা সংকটের কারণে অন্যান্য রোগী পাশাপাশি ডায়রিয়া রোগীর চাপ সামলাতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫দিনে অন্তত দুই শতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করেছে। এছাড়া, জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে আরো অসংখ্য ডায়রিয়া রোগী। উপজেলার গ্রামাঞ্চলেও বহু মানুষ আক্রান্ত হওয়ার খবর রয়েছে। তারা স্থানীয় পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। যাদের অবস্থা বেশি খারাপ তাদেরকে আনা হচ্ছে হাসপাতালে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, উপজেলার সর্বত্র সুপেয় পানির চরম সংকট চলছে। যার ফলে, দুষিত পানি পান করে বেশিটা আক্রান্ত হচ্ছে মানুষ। ডায়রিয়া মূলত পানিবাহিত একটি রোগ। পানি সংকট নিরসন করা না গেলে ডায়রিয়া পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডা. ফরিদা ইয়াসমিন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নামেমাত্র ৫০শয্যার। কিন্তু শয্যা, জনবলসহ আনুষঙ্গিক সবই পূর্বের ৩১শয্যারই রয়েছে। বর্তমানে ৭৩জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ডায়রিয়া রোগীই ৩০জন। শয্যা সংকটে তাদেরকে বারান্দায় রাখতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net