ঢাকা   ১০:৫১:৩৫ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী 

এক মাস বর্ধিত করার দাবি ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের

এম এ মজুমদারঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৭৪৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আজ সকাল ১০টা থেকে ১১ দফা দাবিতে ইস্কাটন রোড বোরাক টাওয়ার প্রবাসী কল্যাণ ভবনের সামনে আমরণ অনশনের ডাক দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা।

বক্তারা বলেন, আমরা ১৬ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আর কিছু দিনের মধ্যে আমাদের ভাইভা হওয়ার কথা থাকলেও, করোনার কারণে ধাপে ধাপে পিছিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ। এমতাবস্থায় আমরা ৩য় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পেলে চিরতরে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হওয়া থেকে পরিত্রাণ চাই। প্রয়োজনে ৭ দিনের ভাইভা ভার্চুয়াল পদ্ধতিতে নেয়া হোক। যেখানে ২০১৮ সাল পর্যন্ত ৩৫+ বিবেচনা রয়েছে, তাই মেয়াদ বর্ধিত করে ১৬ তমদের যুক্ত করাসহ ১১ দফা দাবি উত্থাপন করেন বক্তারা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, এক মাস বর্ধিত করে ১৬ তমদের আবেদনের সুযোগ প্রদানে বিনীত অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি