1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় চাঁদা দিতে অস্বীকার করায় ব্যাংক কর্মকর্তাকে মারপিট থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

গাইবান্ধায় চাঁদা দিতে অস্বীকার করায় ব্যাংক কর্মকর্তাকে মারপিট থানায় অভিযোগ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৫৬ বার

চাঁদা দিতে অস্বীকার করায় গাইবান্ধা সদরের পৌরসভার ৪নং ওয়ার্ডের থানাপাড়ার নিজ বসতবাড়ীর পাশে ব্যাংক কর্মকর্তা শাহিন মিয়াকে শনিবার সন্ধ্যায় মারপিট করার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে ও মাদকসেবী মিন্টু মিয়ার বিরুদ্ধে।

বর্তমানে আহত শাহীন মিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল রোববার মিন্টু মিয়াকে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, বখাটে মিন্টু মিয়া ব্যাংক কর্মকর্তা শাহীন মিয়ার কাছে প্রায় সময়ই চাঁদা দাবি করে আসছিল। উক্ত চাঁদা দিতে অস্বীকার করায় থানাপাড়ার শহিদ মিয়ার দোকানের সামনে ব্যাংক কর্মকর্তা শাহিন মিয়াকে প্রকাশ্যে এলোপাথারী মারপিট ও গলাটিপে ধরে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে শাহীন মিয়ার পকেট থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে প্রাণ নাশের হুমকী দেয়।

এব্যাপারে শাহীন মিয়া জানান, তিনি গাইবান্ধা সোনালী ব্যাংক, ডিবি রোড শাখার কর্মকর্তা। বখাটে মিন্টু মিয়া প্রায় সময়ই চাঁদার টাকা দাবী করে আসছে। ওই টাকা দিতে অস্বীকার করায় নানান ভাবে সে ষঢ়যন্ত্র করে আমার উপর অতর্কিত হামলা চালায়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজা রহমান জানান, ব্যাংক কর্মকর্তাকে মারপিটের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net