ঢাকা   ০৩:৪৬:৩৭ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩১৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভোরের পাতা পত্রিকার কুমিল্লা উত্তর এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এবি নিউজ ও কুমিল্লার কাগজ পত্রিকার তিতাস প্রতিনিধি মোঃ কবির হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার বিকেলে চলন্ত অবস্থায় ৩ মোটরসাইকেল আরোহী এ হুমকি দেন। এবিষয়ে আইনগত ব্যবস্থাসহ সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

কবির হোসেন বলেন, আজ পহেলা বৈশাখ ১৪ এপ্রিল ২০২১ বিকাল আনুমানিক ৬টায় আমি আসমা লতিফ সার্জিকেয়ার হাসপাতাল সড়কে দাঁড়িয়ে আছি এমন সময় উত্তর দিক থেকে আসা একটি মটর সাইকেলে অজ্ঞাত ৩ জন আরোহী পেছনে বসা টিয়া কালারের টি শাট পরিহিত যুবক আমাকে কোপাইবে বলে হুমকি দিয়ে দক্ষিণ দিকে চলে যায়।

এদিকে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিতাস প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন মহল। পাশাপাশি দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি