1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মের নামে ব্যবসা, ধর্মের নামে তান্ডব বরদাশত করা হবে না- যুগ্ম সম্পাদক হানিফ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন  লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন মাগুরায় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ১০ শহীদের কবর জিয়ারত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ধর্মের নামে ব্যবসা, ধর্মের নামে তান্ডব বরদাশত করা হবে না- যুগ্ম সম্পাদক হানিফ

শাহ জালাল, সোনারগাঁ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৯৭ বার

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সোনারগাঁ পরিদর্শনে গিয়ে, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মামুনুল হকের ঘটনাকে কেন্দ্র করে যারা সোনারগাঁ আওয়ামীগের কার্যালয়সহ বিভিন্ন স্থানে হামলা ভাংচুরের তান্ডব চালিয়েছে তাদের আর ছাড় দেয়া হবে না।

এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমার অনুরােধ, আপনারা হামলাকারীদের প্রত্যেকের তালিকা তৈরি করেন। ক্ষতিগ্রস্তরা মামলা করেন। তাদের আইনের আওয়াত এনে উপযুক্ত শাস্তি দেয়া হবে।

গতকাল বুধবার (৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে সােনারগাঁয়ে ভাংচুর হওয়া আওয়ামী কার্যালয় ও নেতাকর্মীর ঘর ভাঙ্গা পরিদর্শন শেষ এক প্রেসব্রিফিং এ এসব কথা বলেন আওয়ামীলীগের এই শীর্ষ নেতা।

তিনি আরো বলেন, যারা ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে তান্ডব চালায় তাদের আর বরদাশত করা হবে না। আঘাতের পাল্টা প্রতিঘাত করা হবে । এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন । ধর্মের নামে কোন ধ্বংসযজ্ঞ আর মেনে নেয়া হবে না, প্রতিহত করা হবে।

এর আগে, গত শনিবার ( ৩ এপ্রিল ) সােনারগাঁ রয়েল রিসাের্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার ২য় স্ত্রী সহ লাঞ্ছিত ও অবরুদ্ধ থাকার খবরে হেফাজত কর্মীরা তাকে উদ্ধার করে এর পর আওয়ামীকার্যালয় , যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি এবং রয়েল রিসাের্টে ভাংচুর চালায় হেফাজতে কর্মীরা।

তারই প্রেক্ষিতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে সােনারগাঁয়ে আসেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় নেতা এইচ এম মাসুদ দুলাল, দ্বীপক কুমার বণিক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের, সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু শহীদ মােঃ বাদল (ভিপি বাদল), সহ- সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক ডা.আবু জাফর চৌধুরী বিরু, সােনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net