ঢাকা   ০৭:১২:৩৩ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মাটি টানা ট্রাক্টরের চাপায় শিশু নিহত।। জনতা পুড়িয়ে দিয়েছে ট্রাক্টর ।

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৯১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলার দোসতিনায় মাটি কাটা ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে।
এলাকাবাসী জানান ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আল আমিন সর্দার (৮) নামে ২য় শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রকে চাপা দেয় মাটি টানা বেপরোয়া গতির ট্রাক্টর। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যায় দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্র। আলামিন উক্ত গ্রামের লালন সর্দ্দারের পুত্র।
এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরে আগুন দিলে ঘটনাস্হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌছে আগুন নেভানের চেষ্টা করে। পুলিশ চালককে আটক করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় ঘটনাস্হল থেকে বলেন, ট্রাক্টরের ড্রাইভার সৈয়নকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।।
৪ এপ্রিল দুপুরে শ্রীপুর থানার ডিউটি অফিসার আবুল বাসার আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন বিলম্ব হলেও আজ দুপুরে মামলা হয়েছে, যার মামলা নং ০৩ তাং ০৪/০৪/২০২১ইং।
আল আমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি