1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে বিএনপিতে তোলপাড়! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে বিএনপিতে তোলপাড়!

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৭৪২ বার

বিএনপির তৎকালিন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজের পর থেকে এর জন্য সরকারকে দায়ী করে আসছে দলটি। পরিবারের পক্ষ থেকেও সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগের আঙুল তোলা হয়েছে। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, সরকার নয়, বিএনপির লোকজন ইলিয়াস গুমের সঙ্গে জড়িত। তার এমন বক্তব্যে দলের ভেতরে বাইরে তোলপাড় শুরু হয়েছে।

শনিবার এক অনুষ্ঠানে যখন তিনি এই কথা বলেন সে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব, ইলিয়াস আলীর স্ত্রী ছাড়াও তার সময়কার সাবেক ছাত্র নেতারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। মির্জা আব্বাস এমন দাবি করে জড়িত দলের লোকদের খুঁজে বের করতে মহাসচিবের কাছে অনুরোধ করেন। অন্যথায় সামনের দিনে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা তার।

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জা আব্বাসের মতো একজন দায়িত্বশীল নেতার এমন বক্তব্য নিয়ে তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছেন। কেন এই বক্তব্য তাও খোঁজার চেষ্টা করেছেন। এমন বক্তব্যকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।
তবে এখনই কেউ মুখ খুলতে চাচ্ছেন না। শনিবারের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত থাকা একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে এখনো কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে একজন সাবেক নেতা বলেন, আব্বাস ভাইয়ের মতো মানুষ তথ্য না জেনে কথা বলবেন এটা আমরা মনে করি না। আমরাও মনে করি ইলিয়াস আলীর মতো মানুষ হঠাৎ হাওয়া হয়ে যাবেন সেখানে অনেক ঘটনা যুক্ত থাকবে এটা স্বাভাবিক। তবে এতদিন পর এই কথা বলার কারণ মির্জা আব্বাস ভালো বলতে পারবেন।

মির্জা আব্বাস তার বক্তব্যে ইলিয়াস আলী নিখোঁজের আগের রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক নেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ছিলেন বলে দাবি করেছেন। সেই নেতার নাম না বললেও নিখোঁজের পেছনে ওই ঘটনার রেষ টানার চেষ্টা করেছেন বিএনপির এই শীর্ষনেতা।

এদিকে তার বক্তব্য নিয়ে গণমাধ্যম ফলাও করে সংবাদ প্রচারের পর নিজের অবস্থান পরিষ্কার করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস। রবিবার বিকালে শাহজাহানপুরের বাসায় তিনি সংবাদ সম্মেলন করবেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী।

https://www.bd-pratidin.com/city-news/2021/04/18/640367?fbclid=IwAR2iq7gJUemn64qWD-gFQl8yCCeFB8f3xrQwBBf_Kcz3bDfHLq117EVVfKg

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net