1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার সাহেবেরহাট ব্রিজ ঝুঁকিপূর্ণ বিবেচনায় গণবিজ্ঞপ্তি জারি  ঈদগাঁওয়ে অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় স্বাক্ষীকে ছুরিকাঘাত ও মারধর শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ঈদগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম  নোয়াখালী-৫ আসন এর এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল  ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর

মীরসরাইয়ে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২১৯ বার

আসন্ন রমজানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও একশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মীরসরাইয়ের অন্যতম সামাজিক ও ক্রীড়া সংগঠন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। সোমবার (১২ এপ্রিল) করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার, জয়পুর পূর্বজোয়ার ও দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামের দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সংস্থার সদস্যরা পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন। এসব ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে; ছোলা দুই কেজি, চিনি দুই কেজি, সয়াবিন তেল এক লিটার, খেসারির ডাল এক কেজি, পেয়াজ দুই কেজি, মুড়ি এক কেজি, খেজুর এক কেজি, আলু দুই কেজি, লবণ এক কেজি ও সেমাই তিন প্যাকেট। সংস্থার উপদেষ্টা পরিষদ সদস্য, সিনিয়র সদস্য, কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সভাপতি তোফায়েল আমিন মাসুদ বলেন, ‘ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলোও পবিত্র রমজান মাসে অন্য সবার মত রোজা পালন করুক। আমাদের এই উদ্যোগে কারো মুখে হাসি ফুটলে, সেখানেই আমাদের সার্থকতা।

এসময় তিনি ইফতার সামগ্রী বিতরণে আর্থিকভাবে সহায়তাকারী সংস্থার সকল শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা পরিষদ সদস্য, সিনিয়র সদস্য, কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সহসভাপতি নাজিম উদ্দিন রিপন, সম্মানিত সদস্য মোয়াজ্জেম হোসেন স্বপন, সিনিয়র সদস্য ফেরদৌস আমিন রনি, সহসাধারণ সম্পাদক মতিউর রহমান, অর্থ সম্পাদক রফিক সোহেল, সাংস্কৃতিক ও সামাজিক সম্পাদক আরিফুর রহমান, ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুল হাসান, সহক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন সাকিব, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম হৃদয়, মোহাম্মদ রানাসহ সদস্যবৃন্দ।
এর আগে ইফতার সামগ্রী বিতরণে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net