ঢাকা   ০৪:৪৫:২৮ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

মেডিকেল ভর্তি পরিক্ষা: মেধা তালিকায় বাঁশখালীর নুর উদ্দীন পারভেজ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৫৩৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের মেডিকেল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে গত রোববার (৪ এপ্রিল) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এবার মেধা তালিকায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম গন্ডামারা ১ নম্বর ওয়ার্ডের গন্ডামারা গ্রামের নুর হোসাইনের ছেলে নুর উদ্দিন পারভেজ চট্টগ্রাম সিটি কলেজ থেকে অংশগ্রহণ করে যশোর মেডিকেল কলেজে ৩৪০৯ তম মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। তার মোট প্রাপ্ত নম্বর ২৬৯.২৫।

নুর উদ্দিন পারভেজ গন্ডামারা আল কোরআন মডেল একাডেমী থেকে ২০১২ সালে পিএসসি’তে এ’প্লাস গ্রেড, গন্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে জেএসসি’তে এ’গ্রেড, চাঁদগাঁও এন.এম.সি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে এস.এস.সি’তে এ’প্লাস, ২০২০ সালে চট্টগ্রাম সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি’তে এ’প্লাস পেয়েছেন।

গন্ডামারা আল কোরআন মডেল একাডেমী ও গন্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘নুর উদ্দিন পারভেজ আমার প্রতাষ্ঠানের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। আমাদের ধারণা ছিল সে এবারের মেডিকেল ভর্তি পরিক্ষায় সফলতার সাথে মেধা তালিকায় স্থান করে নিবে। নিয়েছেনও তিনি। আমরা তার সুন্দর উজ্বল ভবিষ্যৎ কামনা করি।’

গন্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমির হোছেন বলেন, ‘গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা গ্রামে এই প্রথম কেউ মেডিকেলে সুযোগ পেয়েছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমারা তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।’

উল্লেখ্য, এবারের মেডিকেল ভর্তি পরিক্ষায় প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থীকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার মোট ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন গত ২ এপ্রিল পরীক্ষায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি