1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সম্পত্তি নিয়ে বিরোধের জের মেয়ের বিরুদ্ধে মায়ের মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

সম্পত্তি নিয়ে বিরোধের জের মেয়ের বিরুদ্ধে মায়ের মামলা

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৭৭ বার

শরণখোলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজ মেয়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুলের স্ত্রী হেনা কবির। অপরদিকে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করতে সার্থান্বেসী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন হেনা কবিরের মেয়ে মামলার আসামী সাদিয়া সুলতানা বিথি।

রবিবার সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে সাদিয়া সুলতানা বিথি জানান, পিতার মৃত্যুর পরে তারা দুই বোন তানিয়া আক্তার সাথী ও তিনি হেবা দলিল অনুযায়ী পাঁচরাস্তার মোড়ে বাবুল সুপার মার্কেটের দোকান ভাড়া দিয়ে ভোগ দখল করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেসী মহল ও তার বোন জামাই মন্জুরুল ইসলাম মার্কেটটি এককভাবে দখল করতে বিভিন্ন ষড়যন্ত্র চালান। এ কারনে তিনি একটি মামলা করলে আদালত মার্কেটের উভয় পক্ষকে স্থিত্তি অবস্থায় বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে স্বার্থান্বেসীদের ইন্ধনে ১৩ এপ্রিল তার দুই ভাড়াটিয়ার দোকানে হামলা ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। এব্যপারে তার ভারাটিয়া ওই সন্ত্রসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ কারনে পারিবারিক বিরোধ সৃষ্টি করে আমার মা হেনা কবিরকে দিয়ে আমিসহ ভাড়াটিয়াদের বিরুদ্ধে পাল্টা একটি মিথ্যা মামলা দায়ের করিয়েছেন তারা। পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করতে সার্থান্বেসী মহলটির এহেনো হামলা, মিথ্যা মামলা ও ষড়যন্ত্রে দিশাহারা তিনি।

এব্যপারে মিসেস হেনা কবির জানান, তার বড় জামাইয়ের টাকা দিয়ে মার্কেট নির্মান করা হয়েছে। তাই ওই মার্কেট বড় মেয়ে সাথীকে দিয়ে ছোট মেয়ে বিথিকে অন্য জায়গার জমি দিলেও সে রাজি না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net