1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবশেষে মায়ের কোলেই ফিরলো আকরাম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

অবশেষে মায়ের কোলেই ফিরলো আকরাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৬২ বার

প্রতিনিধি তাড়াইল (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী কিশোর আকরাম(১৫) অবশেষে ফিরে পেলো নিজের মা-বাবাকে।শুক্রবার(২১মে) রাত সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারেক মাহমুদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে আকরামকে তুলে দেয়া হয় মা-বাবার হেফাজতে।

জানা গেছে,প্রায় এক বছর আগে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ(কাঁচেরকান্দি) নিজ বাড়ি থেকে হারিয়ে যায় আকরাম।হারিয়ে যাওয়ার পর থেকেই কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার নতুন বাজার এলাকায় বসবাস করে আসছিলো প্রতিবন্ধী কিশোর আকরাম।গেলো বৃহস্পতিবার (২০মে) এই প্রতিবেদক আকরামকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেবু ভাইরাল হয়।পরদিন শুক্রবার(২১মে) সকালে সংবাদটি আকরামের পরিবারের দৃষ্টিগোচর হলে এই প্রতিবেদকের সাথে মুঠোফোনে যোগাযোগ করে বিকাল সাড়ে ৪ টার দিকে নিজ বাড়ি থেকে তাড়াইলের উদ্যেশ্যে রওনা দেয় আকরামের পরিবার।রাত সাড়ে ৮ টার দিকে তাড়াইল উপজেলা সদর থেকে এই প্রতিবেদক সহ আকরামের বর্তমান ঠিকানা পূর্বজাওয়ার নতুন বাজারে গিয়ে আকারামকে জরিয়ে ধরে মা খোদেজা আক্তার।আকরাম নিজের বাবা মাকে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন।এলাকাবাসী সহ আকরামকে এতদিন লালন পালন করা সকল মানুষদের মাঝে চোখের জলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়।
আকরামের বাবা দরিদ্র কৃষক মো.মুছলিম মিয়া জানান,তাঁর ছয় ছেলের মধ্যে আকরাম সবার ছোট।এখানে সবাই আমার ছেলেকে আকরাম হিসেবে জানলেও আসলে ওর নাম রাব্বির হোসেন।গেলো কুরবানির ঈদের মাস খানেক আগে থেকে রাব্বির হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।এলাকায় মাইকিং,পোস্টারসহ আশেপাশের জেলা এবং বিভিন্ন রেলস্টেশন,নৌঘাট কোথাও বাকি রাখিনি রাব্বির হোসেনকে খোঁজার।
উপজেলার পূর্বজাওয়ার নতুন বাজারের মুদি দোকানদার মোতাহার জানান,প্রায় এক বছর আগে কে বা কারা আকরামকে রাতের বেলায় দোকানের বাড়ান্দায় ফেলে রেখে যায়।তখন আকরাম কথা বলতে ও উঠে দাঁড়াতে পারতো না।আমরা এই বাজারের সকল দোকানিরা আকরামকে খাদ্য ও স্থানীয়ভাবে চিকিৎসা দিলে ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠে আকরাম।আশেপাশের সকল মানুষ আকরামকে নিজেদের পরিবারের একজন করে নেয়ে পরম মমতায়।প্রায় একশ পরিবারের সকল ঘরেই যাতায়াত ছিলো আকরামের।প্রথম প্রথম নাম বলতে পারতো না আকরাম।বাড়ির কথা জিজ্ঞাস করলে বলতো ভৈরব।আকরাম নামটি আমাদের দেয়া নাম।আকরাম নামেই পরিচিত হয়ে উঠে বাবা মায়ের দেয়া নাম রাব্বির হোসেন।
এর আগে হারানো আকরামের সংবাদ প্রচারিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত নিউজটির কপি করে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার নিকট প্রেরণ করলে তিনি তাৎক্ষণিক আশেপাশে বিভিন্ন মাধ্যমে আকরামের পরিবারের খোঁজ করেন।অবশেষে আকরামের পরিবার ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে মুঠোফোনে তাড়াইল উপজলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেন আকরামের পরিবার।সেই সূত্র ধরেই তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারেক মাহমুদ এই প্রতিবেদকসহ পূর্বজাওয়ার নতুন বাজার থেকে রাব্বির হোসেন উরফে আকরামকে এলাকাবাসীর সহযোগীতায় নিজ পিতা মাতার হাতে তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net