1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদের আনন্দ বিলিয়ে দিতে কাদিরজঙ্গল নামাপাড়া সমাজকল্যাণ সংঘ'র ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

ঈদের আনন্দ বিলিয়ে দিতে কাদিরজঙ্গল নামাপাড়া সমাজকল্যাণ সংঘ’র ঈদ সামগ্রী বিতরণ

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৩০ বার

ঈদের অনাবিল আনন্দ ও খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কাদিরজঙ্গল নামাপাড়া সমাজকল্যাণ সংঘ।

১ নং কাদিরজঙ্গল ইউনিয়নের মলাই ফকির বাজারে অবস্থিত সংগঠনটির কার্যালয় থেকে মঙ্গলবার (১১ মে) সকালে চারটি গ্রামের প্রায় ৪০জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী সুমন মাহমুদ, সহ সভাপতি রেজাউল হাবিব বকুল, সাধারণ সম্পাদক এ এস রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক তন্ময় আলমগীর, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রইসুদ্দীন, শিক্ষাবিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম শুভ, প্রচার সম্পাদক শহীদ আলম, কার্যকরী সদস্য মো. হান্নান, তনু মিয়া, সমাজসেবক আমানুর রহমান হাইয়ুল, রাজনৈতিক ব্যক্তিত্ব আল-আমিন লিটন, মলাই ফকির বাজারের সভাপতি ইকবাল হোসেন সুলাল, মো. গোলাপ মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বলেন, করোনাকালীন ঈদের এই খুশীতে কেউ সেমাই রান্না করবে কেউ করবে না এটা আসলেই কষ্টের। তাই আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছোট্ট এই প্রয়াস।

অসহায় মানুষগুলো সেমাই, দুধ, চিনি, মশলা, সাবান, মাস্ক ইত্যাদি পেয়ে যেন ঈদের আগেই ঈদের খুশিতে মেতে ওঠেছিল। তাদের চোখে মুখে খেলে যাচ্ছিল আনন্দের ঝিলিক। কারও কারও চোখ বেয়ে গড়াচ্ছিল আনন্দাশ্রু।

উল্লেখ্য, কাদিরজঙ্গল নামাপাড়া সমাজকল্যাণ সংঘ একটি সম্পুর্ণ স্বাধীন, অলাভজনক, অরাজনৈতিক, সেবামূলক ও সামাজিক সংগঠন। এটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net