1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদে নাট্যকার কাজলের ৭ টি নাটক। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

ঈদে নাট্যকার কাজলের ৭ টি নাটক।

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৪৪১ বার

জনপ্রিয় নাট্যকার সাইফুর রহমান কাজল এবারের ঈদুল ফিতরের উপহার দিতে যাচ্ছে তার রচিত ৭ টি নাটক। দেশের স্বনামধন্য পরিচালকের পরিচালনায় এই নাটকগুলো দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে। এরমধ্যে নাজমুল রনির পরিচালনায় চ্যানেল আইতে টেলিফিল্ম হিসেবে প্রচারিত হবে “তোমার টানে”। ইরফান সাজ্জাদ এবং তানজিন তিশা অভিনীত এই টেলিছবিটি প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২.৩০ মি. এছাড়া নাজমুল রনির পরিচালনায় কেমন আছেন দুলাভাই নাটকটি প্রচারিত হবে এনটিভিতে ঈদের চতুর্থ দিন রাত ৯ টায়। এতে অভিনয় করেছেন তৌসিফ এবং সাফা কবির । মেহেদি হাসান জনি পরিচালিত “গল্পটা তোমার জন্য নয়”প্রচারিত হবে এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১ টায়। এছাড়াও বি ইউ শুভর পরিচালনায় পাসওয়ার্ড ফেরত চাই, এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় তৌসিফ এবং কেয়া পায়েল অভিনীত নাটক বাবা পুলিশ, ছেলে foolish বাংলাভিশনে। সরদার রোকন পরিচালিত নাটক ইজি লাভ বিজি মন নাটক প্রচারিত হবে নাগরিক টেলিভিশনের ঈদের পঞ্চম দিন রাত নয় টায়। শামীম হাসান সরকার ও চমক অভিনীত নাটক “Naughty vs cutie” প্রচারিত হবে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে। যেটা পরিচালনা করেছেন নাজমুল রনি।

নাটকগুলো প্রসঙ্গে সাইফুর রহমান কাজল বলেন, এবারের ঈদের নাটকগুলো দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে রচনা করেছি। বরাবরের মতো প্রতিটি নাটকেই শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। আশা করি দর্শকদের পরিপূর্ণ বিনোদন দিতে পারব। ঈদ মানে আনন্দ আমার নাটকগুলো দর্শকদের বাড়তি কিছু আনন্দ উপহার দিতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net