লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান এলাকায় দারুত তাওহীদ আল ইসলামিয়া হেফজখানা ও এতিমখানায় শিক্ষার্থীদেরকে খাদ্য সামগ্রী দিয়েছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম। ৫ মে সকালে মাদ্রাসা পরিদর্শন করতে গিয়ে তিনি মাদ্রাসার সকল এতিম শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী প্রদান করেন।
এসময় পূর্ব কলাউজান দারুত তাওহীদ আল ইসলামিয়া হেফজখানা ও এতিমখানার পরিচালক, লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মাওলানা আবদুল জব্বার ফিরোজ সহ মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, থানার ওসি জাকের হোসাইন মাহমুদ স্যারের নেতৃত্বে উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি । সাধারণ মানুষকে পুলিশি সেবা পৌঁছে দিচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এলাকার অসহায় মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন লোহাগাড়া থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় কলাউজানের দারুত তাওহীদ আল ইসলামিয়া হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি