ঢাকা   ১০:৫২:২৯ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে সফল জননেত্রী শেখ হাসিনা -এম এ মজিদ চেয়ারম্যান

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৮৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবার প্রতি ৫০০ টাকা করে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান গতকাল হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’-এর বোর্ড সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শাহ।

বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা শিক্ষা অফিসার সাইদা আলম ও দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম।

সভাপতির বক্তব্যে ১৩নং দক্ষিণ মাদার্শা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ মজিদ বলেন- “মানবতার মা, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে এমন দুর্যোগকালীন সময়েও জনগণ ক্ষুদায় কষ্ট পায়নি, সারাদেশের উন্নয়নজ্ঞের কোথাও ধীরগতি পর্যন্তও হয়নি’ এর কারণ হলো বঙ্গকন্যা শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্তাবলী” যোগ করেন চেয়ারম্যান এম এ মজিদ।
চেয়ারম্যান বলেন- এই পাঁচশো টাকা সহায়তা দুস্থ পরিবারগুলোর মাঝে শান্তির পরশ, এতে প্রাণভরে দু’মুঠো খেতে পারবেন তারা।”

পরে ইফতারের পূর্বে উপস্থিত সকলকে নিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের শহীদদের জন্য, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি