ঢাকা   ১২:২৮:০৬ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

খালেদার সুস্থতা কামনায় লাকসামের হারাখালে দোয়া মাহফিল অনুষ্ঠিত!

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৩৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের ২নং ওয়ার্ড হারাখালে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার (৭ই মে) জুমাতুল বিদার পরপরই হারাখাল উওরপাড়া বায়তুন নুর জামে মসজিদে হারাখাল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এই পুরো দোয়া ও মাহফিল সার্বিক তত্ত্বাবধান করেন ৬ নং উত্তরদা ইউনিয়নের সাবেক যুবদলের সহ সভাপতি ও ২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি লায়ন মো: দেলোয়ার হোসেন শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক,সাধারণ সম্পাদক হায়াতুন্নবী মজুমদার, যুবদল নেতা মনির হোসেন শান্ত,ছাএদল সভাপতি ফারুক হোসেন,আব্দুল করিম,হারুন,দুলাল, মহিন সহ সর্বস্তরের মানুষ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি