ঢাকা   ১০:০৫:৩৬ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে হেলাল আকবর চৌধুরীর পক্ষ থেকে করোনা প্রতিরোধক বুথ স্থাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৫৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম প্রতিনিধি : আওয়ামী যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের পক্ষ থেকে পুরো চট্টগ্রাম শহর জুড়ে বিভিন্ন ঘনবসতি এলাকায় স্থাপন করা হচ্ছে করোনা প্রতিরোধক বুথ। তারই ধারাবাহিকতায় বন্দর নগরী চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম পাহাড়তলী রেলওয়ে বাজারের মতো ঘন লোকালয়ে মঙ্গলবার মানুষের স্বাস্থ সুরক্ষায় স্থাপন করা হয় একটি করোনা প্রতিরোধক বুথ।

জানতে পারা যায়, সাধারন পথচারীর অধিক বিচরণ ঘটে এমন পয়েন্ট নির্বাচন করে ইতিমধ্যে নগরীর প্রায় অর্ধশতাধিক স্থানে পথচারী তথা সাধারণ মানুষের স্বাস্থ সুরক্ষার উদ্দেশ্য করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেন এই যুব নেতা।

হেলাল আকবর চৌধুরী বাবরের পক্ষ থেকে পাহাড়তলী রেলওয়ে বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের কাছে এই বুথ হস্তান্তর করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু।

এসময় সেখানে উপস্থিত ছিলেন পাহাড়তলী বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, সহ-সভাপতি আবু তাহের মিয়া, যুগ্ম সম্পাদক নূর নবী তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বাবু, অর্থ সম্পাদক আব্দুল হাশেম, প্রচার সম্পাদক নওয়াব আলী।

বুথ হস্তান্তরকালে সেখানে আরোও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ জাবেদ হোসেন, মোঃ রুবেল হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ দিদার হোসেন, তারেক আজিজ, খুলশী থানা ছাত্রলীগ নেতা মাঈনুদ্দিন ইয়াছার রশীদি সামী, শরীফ সোহাগ, তাহমিদুল ইসলাম গৌরব, অপূর্ব রাজ, আশরাফুল ইসলাম রিদয় সহ প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি