1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো দেউলিয়ার অবস্থায় পৌঁছেছে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো দেউলিয়ার অবস্থায় পৌঁছেছে

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৩২ বার

চট্টগ্রাম বিনোদন কেন্দ্রগুলো কোটি টাকার লোকসানে দেউলিয়ার অবস্থায় পৌঁছেছে।করোনার দ্বিতীয় ঢেউয়ে কর্মচারীর বেতন,পশু-পাখির খাবার যোগাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
ঈদে সব সংকট কাটিয়ে উঠার প্রত্যয় ছিল বিনোদন কেন্দ্রগুলোর। সেজন্য তাদের ঈদ উপলক্ষে প্রস্তুতিও চোখে পড়ার মত থাকে। তবে সে আশায় ভাটা ফেলেছে করোনার দ্বিতীয় থাবা। লকডাউনে পুরোপুরি অচল হয়ে আছে এসব বিনোদন কেন্দ্র। দীর্ঘদিন ধরে নেই কোন দর্শনার্থী,নেই কোন প্রতিষ্ঠানের আয়-রোজগার।যত দিন যাচ্ছে ততই বাড়ছে লোকসানের পরিমাণ।

আসন্ন ঈদুল ফিতরের আগে এসব পার্ক সীমিত আকারে খুলে দেওয়া হলে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের কাজির দেউড়ি শিশু পার্ক, স্বাধীনতা কমপ্লেক্স, ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, সী ওয়ার্ল্ড, চিড়িয়াখানা, প্রজাপতি পার্ক, সীতাকুণ্ড ইকোপার্ক, কর্ণফুলী শিশু পার্ক।

দফায় দফায় লকডাউনে পূর্ব প্রস্তুতি থাকলেও ব্যবসায় আগ্রহ হারিয়ে ফেলেছেন ব্যবসায়ী সরকারি নিদের্শনায় প্রথম ধাপে প্রায় পাঁচ মাস বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ছিল। ঈদকে ঘিরেই তাদের মূল আয়।

কনকর্ডের উপ-ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ, বলেন, ‘ফয়স’লেক কমপ্লেক্সের কর্মরত কর্মকর্তা কর্মীদের বেতন মাসে প্রায় ৪৫ লাখ টাকা। বোনাসসহ হিসাব করলে খরচ বেড়ে দাঁড়ায় প্রায় ৬৫ লাখের কাছাকাছি।’

তিনি আরো বলেন, ‘এবারের ঈদে সব সংকট কাটিয়ে উঠার আশা করেছি। কর্মরত কর্মকর্তা, কর্মচারীদের বেতন নিয়ে দুশ্চিন্তায় পরেছি।’

তাদের দাবি, সাম্প্রতিককালে দোকানপাত,কল-কারখানা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। অথচ চিত্ত বিনোদন আর মন মানসিক ভালো রাখতে বিনোদন কেন্দ্র অপরিহার্য অংশ।তাই সরকার স্বাস্থ্যবিধি মানার শর্তে সীমিত আকারে দ্রুত বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার হোক।

চট্টগ্রামে বিনোদনকেন্দ্রগুলোর মধ্যে প্রতি ঈদে দেশি-বিদেশি পর্যটকে মুখরিত থাকে ফয়স’লেক দর্শনার্থীদের সবচেয়ে। স্বাভাবিক সময়ে ঈদের ছুটির মধ্যে দিনে পাঁচ থেকে ছয় হাজার দর্শনার্থী আসতো। কিন্তু করোনা ও লকডাউনের প্রভাবে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানা জেলা প্রশাসনের অধীনে পরিচালিত হলেও পশুপাখির খাবার আর কর্মচারীর বেতন হয় টিকিট বিক্রির টাকা দিয়ে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা.শাহাদাৎ হোসেন শুভ বলেন, লকডাউনের কারণে চিড়িয়াখানায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এখানে ২১ জন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকায় কর্মচারীদের বেতন নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net