1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে আমেরিকা প্রবাসীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

চট্টগ্রামে আমেরিকা প্রবাসীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২০৩ বার

চট্টগ্রামে আমেরিকা প্রবাসী গার্মেন্টস ব্যবসায়ী পুলিন মল্লিককে হত্যা ও গুম করে ফেলার ফেলার হুমকি দেওয়ার অভিযোগ করেন। দীর্ঘ দিন দেশে না থাকায় আদালতের নিষেজ্ঞা অপেক্ষা করে তাঁর জায়গা দখল করে নিয়েছে হুমকি প্রদানকারীরা। এব্যাপারে থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না তিনি। সেনাবাহিনীর সাবেক এক মেজর প্রভাব খাটিয়ে তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। ১০ মে সকালে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে এমন
অভিযোগ করেন প্রবাসী পুলিন মল্লিক।

তিনি বলেন, বিগত বিএনপি সরকার আমলে সংখ্যালঘ্যু নির্যাতনের সময় তিনি ভয়ে আমেরিকায় পাড়ি
দেন। ২০০১ সালে চট্টগ্রাম নগরীর খুলশী থানার দক্ষিণ পাহাড়তলীতে তিনি ৬
গন্ডা জমি কিনেন। তার নামে নামজারির পর তিনি ওই জমি বন্ধক দিয়ে
গার্মেন্ট ব্যবসার জন্য লোন নিয়ে পরিশোধও করেন। কিন্তু দীর্ঘ সময় দেশে
না থাকায় মোহাম্মদ এমদাদুল ইসলাম নামের সেনাবাহিনীর সাবেক এক
মেজর ও তার স্ত্রী পারভীন জাহান খানম তার দেওয়াল ঘেরা জায়গা দখলে নিয়ে
তিনতলা ভবন তৈরি করে ফেলে।

পুলিন মল্লিকের অভিযোগ, এব্যাপারে আদালতে মামলা করেছি। আদালত
নালিশী সম্পত্তিতে ২০২০ সালের ১৪ ডিনেম্বর স্থিত অবস্থা বজায় রাখার
নির্দেশ দেন। তারপর আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে তিনতলা ভবনের ছাদ নির্মাণ
করে ফেলে।

পুলিন মল্লিক বলেন, এ বিষয়ে খুলশী থানায় অভিযোগ করা হলে পুলিশ উভয় পক্ষকে নিয়ে থানায় বৈঠক করে। এসময় ইমদাদুল ইসলাম আমাকে হত্যা ও গুম করার হুমকি দেয়। তিনি একজন মন্ত্রীকে ফোন করে লাউড স্পিকার দিয়ে পুলিশের উপর প্রভাব বিস্তার করেন। তিনি বলেন, বর্তমানে আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net