ঢাকা   ০৯:৩২:৩৩ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

চিকনদন্ডী-খন্দকিয়া আওয়ামীলীগের ত্রাণ বিতরণে ইউনুছ গণি চৌধুরী

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৯৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামে হাটহাজারী উপজেলার খন্দকিয়া-চিকনদন্ডি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ৫০০ শতাধিক প্যাকেট ইফতার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করেছে।

এতে প্রধান অতিথি ছিলন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী।
তিনি বক্তব্যে বলেন- খন্দকিয়া চিকনদন্ডি ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এতোসব রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। যেকোনো ভালো এবং ছওয়াবের কাজে জড়িত থাকলে অযথা কাজ আমাদের দ্বারা আর হবেনা’ যোগ করেন তিনি।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা মো নেজাম উদ্দীন টনির সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার আয়োজনে বিশেষ অতিথি ছিলেন- চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু।

এতে প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু।
তিনি বক্তব্যে বলেন- ‘মহামারীর এই কঠিন মূহুর্তকে জননেত্রী শেখ ঘাবড়ে যাননি, সাহসিকতার সাথে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করে চলেছেন।” ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেয়া নগদ অর্থ সহায়তা পাওয়ায় দুস্থ লোকজনের ঈদ পালনে সহায়ক হবে’ বলে উল্লেখ করেন মন্জুরুল আলম মন্জু।

বক্তব্য রাখেন- মহসিন খান, কাজী মুহাম্মদ আলমগীর, ফরিদ আহমেদ, লায়ন মোঃ শাহিন, লায়ন রিমন মুহুরী, তোফায়েল আহমেদ, ছাত্রনেতা মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন সাইফু, মোস্তফা আরজু মাস্টার, মোহাম্মদ রফিক সওদাগর, মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ সোহেল, মো খোরশেদ, প্রমূখ‌।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি