1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে শিহাব-শিতাব ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

চৌদ্দগ্রামে শিহাব-শিতাব ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৯৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে “শিহাব-শিতাব ফাউন্ডেশন” এর উদ্যোগে দুই শতাধিক অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মজুমদার বাড়ি এবং নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট হাজারী বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, রায়কোট উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মো: নুরুল হক হাজারী।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. হারুনুর রশিদ মাসুদ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম সওদাগর। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ফাউন্ডেশনের শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। “শিহাব-শিতাব ফাউন্ডেশন” এর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

এবিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোসা. সোহানা সোলতানা শিউলি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে মোবাইল কনফারেন্সে বলেন, শিহাব-শিতাব ফাউন্ডেশনের মাধ্যমে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজলোর গরীব-অসহায় মানুষদেরকে সবসময় সহযোগিতা করে আসছি। ইতিমধ্যে চলমান করোনা ভাইরাসের কারণে দেশের এ সংকটকালীন সময়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানের শুরুতেই প্রায় দেড় শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিগত দিনের ধারাবাহিকতায় এবারও দুই শতাধিক গরীব-অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিতে পেরে বেশ ভালো লাগছে। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনের উদ্যোগে জটিল রোগে আক্রান্ত্র কয়েকজন অসহায় রোগির চিকিৎসার জন্য মোটা অংকের নগদ অর্থ সহায়তা দিয়েছি, কয়েকজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার কিনে দিয়েছি, ঈদ সহ নানা ধর্মীয় উৎসবকালীন সময়ে গরীবদের মাঝে নতুন বস্ত্র বিরতণ করেছি, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক গরীব রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং তাদের মাঝে তিন লক্ষাধিক টাকার ঔষধ বিনামূল্যে বিতরণ করেছি।

এছাড়াও নানা কর্মসূচির মাধ্যমে অসহায়দের পাশে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা করার চেষ্টা করেছি। সকলের দোয়া এবং আন্তরিক সহযোগিতা পেলে ভবষ্যিতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইন্ শা আল্লাহ্। এসময় তিনি নাঙ্গলকোটের রায়কোট গ্রামে একটি হাসপাতাল ও এতিমখানা নির্মাণের ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net