1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিয়াবাড়ি ও আশুলিয়া থেকে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিয়াবাড়ি ও আশুলিয়া থেকে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৯৮ বার

বিশেষ প্রতিবেদক : ঢাকা মহানগরীর শাহ আলী ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকায় কিশোর গ্যাং এর ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে
তিনটি চাকু,চাইনিজ কুড়াল ১টি,২টি চাপাতি, ৪১০ পিস ইয়াবা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ১৭মে সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪।
গ্রেপ্তারকৃত ১৮ জন হলো, মুন্সিগঞ্জের মোঃ সৌরভ (১৭), মোঃ রাজন (১৬),ঢাকা জেলার রাতুল আহমেদ (২৪), আব্দুল্লাহ আল মামুন (১৭), মোঃ হৃদয় (১৯), মোঃ রুবেল (২৮),মাগুরার মোঃ আবু হাসনাথ রনি (২০), চাঁদপুরের মোঃ সাগর (২২), মোঃ মিলন (২২), গোপালগঞ্জের সাকিব শেখ (১৭), ভোলার মোঃ জাহিদ (১৬), শাকিব হাওলাদার (১৯), ঝালকাঠির রাকিব হাওলাদার (১৭), পটুয়াখালীর নয়ন হোসেন (১৮), বাগেরহাটের সিরাজুল ইসলাম (২০), বরিশালের ইয়াসিন আরাফাত (১৯), নেত্রকোনার মোঃ রফিক (২১) ও মোঃ আকাশ (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানাযায়, কিশোর অপরাধীরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মেয়েদের ইভটিজিং এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে তারা। কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ অপরিচিত লোক গেলে তাদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যেতো।
র‌্যাব-৪ সদর দপ্তরের এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্র নিয়ে সাধারন মানুষকে জিম্মি করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এছাড়াও এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে প্রায়শই এক গ্রুপ অন্য গ্রুপের সাথে সংঘর্ষে লিপ্ত হতো। সোমবার দুপুরে ঢাকার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এবং রাজধানীর শাহ্ আলী থানাধীন দিয়াবাড়ী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনায় কিশোর গ্যাং এর ১৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় গ্রেপ্তারকৃত কিশোর অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতেও কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net