ঢাকা   ০৩:৪১:১৭ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১

ধর্মপাশায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৭৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুনামগঞ্জের ধর্মপাশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুধর্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল চারটায় জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সাবেক ফুটবলার তরিকুল ইসলাম পলাশ, পাখি সিংহ, সাংবাদিক সাজিদুল হক, ইউপি সদস্য মো. আবুল কাশেম, মো. রিপন মিয়া প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক ঝিনুক শঙ্খ দিপু। প্রথম পর্বের খেলায় ধর্মপাশা সদর ইউনিয়ন দলকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে জয়শ্রী ইউনিয়ন দল। এছাড়াও একই সময়ে উপজেলার আরো ভেন্যুতে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এ চারটি খেলায় মধ্যনগর ইউনিয়ন চামরদানী ইউনিয়ন দলকে ১-০, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন দলকে ১-০, সেলবরষ ইউনিয়ন পাইকুরাটি ইউনিয়ন দলকে ১-০, বংশীকুন্ডা দক্ষিণ বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি